মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শাবনূরের সংসারে ভাঙনের সুর!
প্রকাশিত - ডিসেম্বর ৮, ২০১৬ ৭:৩৪ এএম


২০১২ সালের ২৮ ডিসেম্বর গোপনে বিয়ে করে কয়েকমাস পর শাবনূর স্বামী অনিককে নিয়ে মিডিয়ার সামনে এসেছিলেন। তখন তাদের সুখী দম্পতিই মনে হয়েছিল। কিন্তু শোনা যাচ্ছে, তাদের সংসার জীবন নাকি ভালো যাচ্ছে না।
তাহলে কি সালমার ও সারিকার পর এবার ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের সংসারও ভাঙা শুরু হচ্ছে?।
বিয়ের পর বেশ কয়েকবার অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে যাওয়া আসা করেছেন শাবনূর। দিয়েছেন নিয়মিত কাজের প্রতিশ্রুতি। কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধও হয়েছিলেন। কিন্তু কাজ শুরু করেননি তিনি। চলতি বছরের মার্চে শাবনূর দেশে ফেরার পর নিয়মিত কাজ করার ঘোষণা দিলেও তা বাস্তবে ঘটেনি। তার অভিনীত শেষ ছবি মুক্তি পেয়েছিল প্রায় তিন বছর আগে।
নিয়মিত কাজের ঘোষণা দিয়েও গত কয়েকমাস ধরে শাবনূর দেশের শোবিজ অঙ্গনের সঙ্গেই যোগাযোগ রাখেননি। সংসারে চলা অশান্তিই নাকি তার কারণ। কিন্তু এ বিষয়ে শাবনূরের পরিবার এখনও মুখ খোলেনি। তাই খবরটি সত্যি, নাকি শুধুই গুঞ্জন তা এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না।
তবে স্বামী অনিকের সঙ্গে শাবনূরের সংসার ভাঙার খবর চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষের মুখ থেকেই বেশি ছড়াচ্ছে।
মানবকণ্ঠ/ - u
Copyright © 2026 UkhiyaNews.Com. All rights reserved.