কক্সবাজারের উখিয়া-টেকনাফে আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উখিয়া জোনাল অফিসের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কক্সবাজার গ্রিডের ১৩২/৩৩ কেভি ট্রান্সফরমারের লোড সাইডের HT Cable রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় উখিয়া ও টেকনাফ উপজেলার পুরো এলাকা, খুনিয়াপালং ইউনিয়ন, রামু ক্যান্টনমেন্ট এলাকা এবং মেরিন ড্রাইভ-সংলগ্ন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।