কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাঁচজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। অন্য চার আসামি পেয়েছেন ১০ বছরের কারাদণ্ড। পাঁচজনকে দেওয়া হয়েছে খালাস।
আজ বুধবার দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর এ রায় দেন।
মামলার অতিরিক্ত পিপি অ্যাডভোকেট খুরশিদ আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হত্যার ঘটনায় আলাদা অস্ত্র মামলারও রায় হয়েছে। সেই মামলার কয়েক আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পরপরই আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন হয় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। দণ্ড পাওয়া আসামিদের কড়া পাহারায় পাঠানো হয় কারাগারে।