মোঃ শহিদ উখিয়া::
উখিয়ার কোটবাজার থেকে ৩হাজার ৫ শত৫০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
২৫ আগষ্ট রাতে এই অভিযান পরিচালনা করেন র্যাব -১৫ সদস্যরা।
আটকৃত আসামি হলেন, তুতুরবিল গ্রামের শাহ আলমের ছেলে মোহাম্মদ তারেক (১৬)।
এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যামে কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন,
র্যাব-১৫, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী উখিয়া উপজেলার কোটবাজার সংলগ্ন শাহ মজিদিয়া সিএনজি পাম্পের পাশে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল উপরোক্ত স্থানে পৌছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আইনের সহিত সংঘাতে ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত অপরাধীর সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ৩ হাজার ৫শত ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ধৃত অপরাধী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।