রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে সরকারের পক্ষ থেকে সংলাপে বিদেশিদের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে সরকারের পক্ষ থেকে সংলাপে বিদেশিদের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার সকালে বনানী হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিস রিসার্চের সেমিনার থেকে বেরিয়ে গণমাধ্যমের সাথে এসব কথা বলেন তিনি।
এ সময় মির্জা ফখরুল বলেন, ‘বিনিয়োগের জন্য সবচেয়ে বড় বাধা সরকারের বিভিন্ন এজেন্সি। তারা অনেক ধীরগতিতে চলে। দেশকে বিনিয়োগবান্ধব করতে চায় বর্তমান সরকার।’
মন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা এনার্জি। খুব শিগগিরি এই সমস্যা থেকে উত্তরণের চেষ্টা করা হচ্ছে।’
রাজনৈতিক বিষয় নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক সমস্যা অনেক আগে থেকে এখানে আছে। তবে তা এখন বেশি ইতিবাচক পর্যায়ে আছে।’
এ ছাড়া দেশের উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর সরকার আশাবাদী বলে জানান তিনি।
রোহিঙ্গা সমস্যা নিয়ে মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য বড় সমস্যা। এটির সমাধান বিষয়ে সরকারের পক্ষ থেকে সংলাপে বিদেশিদের সহায়তা চাওয়া হয়েছে।