[caption id="attachment_94103" align="alignnone" width="1200"]
ফাইল ছবি[/caption]মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী শিবিরের বিদ্যমান সেবার মান উন্নয়ন ও এই জনগোষ্ঠীর সক্ষমতা বাড়াতে ‘ইমারজেন্সি মাল্টি সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স‘ শীর্ষক প্রকল্পটির ব্যয়ের সঙ্গে মেয়াদও আরও দুই বছর বাড়িয়েছে সরকার।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির ব্যয় ও মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করা হয় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন। পরিকল্পনামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। অন্যরা সভায় যুক্ত হন শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ থেকে।