মিয়ানমারের সাম্প্রতিক এক বিবৃতিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা কম দেখানো এবং তাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করার দাবি বাস্তবসম্মত নয় বলে জানিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমারবিষয়ক মহাপরিচালক মো. তৌফিক-উর-রহমানের সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোয়ের সাথে সাক্ষাতকালে এ কথা জানানো হয়।
এসময় বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা বাঙালি না উল্লেখ করে বাংলাদেশের পক্ষ থেকে আবারও রোহিঙ্গাদের ফেরত নিতে তাগাদা দেওয়া হয়।
উল্লেখ্য, গত শনিবার (১৫ আগস্ট) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করে, বাংলাদেশে থাকা মিয়ানমারের নাগরিকদের মধ্যে ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের একটি তালিকা দেওয়া হয়েছিল। এর মধ্যে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত মিয়ানমার ৪ লাখ ২৬ হাজার ৫৪৫ জনকে যাচাই করেছে।
মিয়ানমারের দাবি, যাচাই করা ব্যক্তিদের মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জন রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৪ হাজার ২৪১ জনকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত বলে দাবি করেছে দেশটি। আর ১ লাখ ১৩ হাজার ৫০৭ জনের তথ্য যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে মিয়ানমার।
তবে এই যাচাই প্রক্রিয়ার নির্ভরযোগ্যতা ও পূর্ণতা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ