নিজস্ব প্রতিবেদক:
কয়েক দশক ধরে বাংলাদেশি পরিচয়পত্র ব্যবহার করে সৌদি আরবে বসবাস করছে প্রায় ৫৪ হাজার রোহিঙ্গা। আরবে বসবাসরত সেইসব রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চাইলেও শেষ পর্যন্ত আর সেটা করবে না বলে জানিয়েছে সেদেশের সরাকার। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি বলেন, সৌদি সরকার আমাদের বলেছে, যদি আমরা এসব ‘রোহিঙ্গাদের’ পাসপোর্ট দেই তাহলে তাদের উপকার হবে। কারণ তারা ‘সৌদি আরব’ রাষ্ট্রহীন মানুষ রাখে না। পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরবের অনুরোধের বিষয়টি খতিয়ে দেখতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর মানে এই নয় যে সৌদি সরকার তাদের বাংলাদেশে ফেরত পাঠাবে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অনেক বছর আগে, প্রায় ৩৯ থেকে ৪০ বছর, তখনকার সৌদি কর্তৃপক্ষ দুর্দশা দেখে এসব রোহিঙ্গাদের নিয়ে গিয়েছিল। তাদের কোনো পাসপোর্ট ছিল না এবং তারা আরবিতে কথা বলেন।