রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহযোগিতার অভিযোগে রাজধানীর বাসাবো এলাকার এক ট্রাভেল এজেন্সিতে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-২) সদস্যরা। আটক ব্যক্তির নাম আতিক (৫২)।
সোমবার (১১ নভেম্বর) বিকালে র্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসাবোর একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ পাসপোর্ট, নগদ টাকা এবং পাসপোর্ট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।