রামু প্রতিনিধি
রামু সরকারি কলেজ সাড়ম্বরে পালিত হলো শ্রী শ্রী বাণী অর্চনা। কলেজের শিক্ষার্থীরা প্রতিবছরের মতো এবার এ উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করে। শনিবার, ৫ ফেব্রæয়ারি কলেজ ক্যাম্পাসে শ্রী শ্রী বাণী অর্চনা পালন করা হয়।
কলেজের শিক্ষার্থীসহ বিশিষ্টজনরা এ আয়োজনে উপস্থিত ছিলেন। দুপুরে কলেজ প্রাঙ্গনে পূজা পরিদর্শনে যান- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
পরিদর্শনকালে এমপি কমল বলেন- বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছর ধরে এ ভূখন্ডে সব ধর্মের মানুষ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন। হাজার বছরের এ সম্প্রীতি ধরে রাখতে সবাইকে ভূমিকা রাখতে হবে।
পূজার কর্মসূচির মধ্যে ছিলো- সকালে মাঙ্গলিক কার্য, মায়ের চরনে পুষ্পাঞ্জলি নিবেদন, গীতা পাঠ প্রতিযোগিতা এবং দুপুরে প্রসাদ বিতরণ। বিকালে কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রামু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল হক, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, কলেজের শিক্ষক মানসী বড়–য়া ও দিবস বৈদ্য, সংগীত শিল্পী মিনা মল্লিক, সাংবাদিক সোয়েব সাঈদ প্রমূখ।
রবিবার বিকালে কক্সবাজার সমুদ্র সৈকত লাবনী পয়েন্টে শ্রী শ্রী সরস্বতী মায়ের বির্সজনের মাধ্যমে বাণী অর্চনা সম্পন্ন করা হয়। বিসর্জন অনুষ্ঠানে কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
(ছবি আছে)
রামু ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প উদ্বোধন
রামু প্রতিনিধি
রামু ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার (৬ ফেব্রæয়ারি) বিকেলে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে গঠিত এই ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প উদ্বোধন করেন, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম।
সাধারণ সম্পাদক পলক বড়ুয়া আপ্পুর স্বাগত বক্তব্যে ও সঞ্চালনায় অনুষ্ঠিত অনুশীলন ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রাজু বড়ুয়া, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আহ্বায়ক তরুপ বড়ুয়া, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিক, রামু ব্রাদার্স ইউনিয়নের কর্মকর্তা প্রবাল বড়ুয়া নিশান, চন্দন বড়ুয়া ও ওসমান সরওয়ার আলম চৌধুরী ক্রিকেট একাডেমির পরিচালক রিয়াদ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কক্সবাজার জেলার ক্রীড়াঙ্গনে রামু ব্রাদার্স ইউনিয়ন স্বনামধন্য ঐতিহ্যবাহী একটি ক্রীড়া সংগঠন। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও সরব পদচারণা রয়েছে রামু ব্রাদার্স ইউনিয়নের। ক্রীড়াঙ্গনের ঐতিহ্যগত ধারাবাহিকতা ধরে রাখার প্রয়াসে, রামু ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট দল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কক্সবাজারের ১ম বিভাগ জেলা ক্রিকেট লীগেও কৃতিত্বপূর্ণ খেলা উপহার দিয়ে, ঐতিহ্যের ধারাবাহিকতা অটুট রাখবে।
রামু ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট দল পরিচালনা কমিটির আহ্বায়ক পলক বড়ুয়া আপ্প জানান, ক্রিকেট অনুশীলন ক্যাম্পে খেলোয়াড়দের ফিটনেস ও স্কিল ঝালাই করা হবে। প্রতিযোগিতা মূলক ক্রিকেটের সংস্পর্শ রাখার জন্য এই অনুশীলনের সময়ে ওয়ানডে ম্যাচের পরিকল্পনাও নেয়া হয়েছে। ওসমান সরওয়ার আলম চৌধুরী ক্রিকেট একাডেমির পরিচালক রিয়াদের তত্ত্বাবধানে চলবে এই অনুশীলন ক্যাম্প। রামুর বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাইকৃত ২০ জন ক্রিকেটার নিয়ে এই অনুশীলন ক্যাম্প পরিচালিত হবে।
রামু ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট দল পরিচালনা কমিটির সদস্য সচিব খালেদ শহীদ জানান, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ১ম বিভাগ জেলা ক্রিকেট লীগে রামু উপজেলার একমাত্র ক্রিকেট দল হিসেবে অংশ নিচ্ছে রামু ব্রাদার্স ইউনিয়ন। ১৪ ফেব্রুয়ারি কলাতলী ক্রিকেট ক্লাব ও ১৬ ফেব্রুয়ারি রুবেল স্মৃতি সংসদের বিরুদ্ধে ক্রিকেট লীগে অংশ নিবে রামু ব্রাদার্স ইউনিয়ন।
ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে রামু ব্রাদার্স ইউনিয়নের সম্মানিত উপদেষ্টা চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের মাতা ফাতেমা জোহরা বেগম, জাতীয় দলের সাবেক ফুটবলার ও ঢাকা ব্রাদার্স ইউনিয়নে কোচ সহিদ উদ্দিন সেলিম এবং রামু ব্রাদার্স ইউনিয়নের সাবেক খেলোয়াড় প্লাবন বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানানো হয়। তাদের স্মরণে ও শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।