মাহাবুবুর রহমান.
কক্সবাজার রামু উপজেলায় নির্মানাধীণ বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্টান (বিকেএসপিতে) সরকারি চাকরী দেওয়ার প্রলোভনে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করেছে এক ঠিকাদার। বিষয়টি ইতি মধ্যে ধর্ষণের শিকার প্রবাসীর স্বামী বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন। তিনি ন্যায় বিচারের প্রত্যাশা এবং র্ধষকের দৃষ্টান্ত মূলক শাস্তিদাবী করেছেন। জানা গেছে রামু উপজেলায় জোয়ারিয়া নালা এলাকার ৭ নং ওয়ার্ডের সওদাগর পাড়ার মৃত আজিজুর রহমানে ছেলের সাইফুল ইসলাম সাব ঠিকাদার হিসাবে কাজ করতেন নির্মানাধীন বিকেএসপিতে। সেই সুবাধে সাইফুল একই এলাকার এক প্রবাসীর স্ত্রীকে উক্ত সরকারি প্রতিষ্টানে চাকরী দেওয়ার প্রলোভনে বড় কর্মকর্তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে কক্সবাজার শহরের একটি হোটেলে এনে ঠিকাদারী প্রতিষ্টান সিকদার এন্ট্রাপ্রাইজের মালিক কাদের সিকদার এবং সাব ঠিকাদার সাইফুল ইসলাম তাকে জোর পূর্বক ধর্ষণ করে এবং সেই ধর্ষণের ভিডিও ফোটেজ তৈরি করে পরবর্তীতে সেই ভিডিও ফেইসবুকে দেওয়ার ভয় দেখিয়ে সেই নারীকে আরো কয়েকবার ধর্ষণ করে।পরবর্তীতে বিষয়টি সেই প্রবাসী নারী তার স্বামীকে জানালে তারা উভয় মিলে এই জঘন্য ঘটনার বিচারদাবী করেছে জেলা প্রশাসন,স্থানীয় ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন। প্রবাসী স্বামী এই ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের দ্রæত আইনের আওতায় আনার দাবী জানান। এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে সাইফুল আগে থেকে লম্পট প্রকৃতির লোক সে মূলত আগে ভিন্ন রাজনীকি করলেও বর্তমানে জেলার একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার আশ্রয়ে থেকে ঠিকাদার হিসাবে বিকেএসপিতে কাজ করে রাতারাতি কোটি পতি বনে যায়। একই সাথে তার সাথে ইয়াবা ব্যবসার অভিযোগ করেন এলাকাবাসী। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছে সেই ধর্ষক সাইফুল সহ অনেকে। এ ব্যপারে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স জানান,ধর্ষনের বিষয়ে প্রবাসী সেই নারীর স্বামী অভিযোগ করেছেন এটা সত্য। সে বিষয়ে তদন্ত চলছে। সুত্র: কক্সবাজার৭১