কক্সবাজারের রামু উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আপন বড় ছেলের গুলিতে এক বৃদ্ধ পিতা গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (রাত আনুমানিক ১০টার দিকে) রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তেলকুলা এলাকায় পারিবারিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে। এ সময় আপন বড় ছেলের গুলিতে পিতা গুরুতরভাবে আহত হন।
আহত অবস্থায় তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।