এইচ.কে রফিক উদ্দিনঃ
বাংলাদেশ আওয়ামী লীগ উখিয়া উপজেলা শাখার রাজাপালং ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে হেডম্যান মোহাম্মদ ইব্রাহিম সভাপতি ও টিকাদার মুফিজ মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
(১৩ এপ্রিল বুধবার) দুপুর ২টায় উখিয়া নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয় হলরুমে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গফুর মাঝির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসাক'র সঞালনায় কাউন্সিল অধিবেশনে অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুফিজ মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও সভাপতি পদে হেডম্যান মোহাম্মদ ইব্রাহিম ও মনজুর আলম প্রার্থী হন।উপস্থিত ১৫০জন ওয়ার্ড আওয়ামী লীগ কাউন্সিলর ও ডেলিগেটরদের প্রত্যক্ষ রায়ে হেডম্যান মোহাম্মদ ইব্রাহিমকে সভাপতি নির্বাচিত করেন।
সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলী হোসেন খাঁন,উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাক্টর,উখিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাক নুরুল হক খাঁন,উখিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী আহমদ মেম্বার,উখিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল বাহার মেম্বারসহ অসংখ্য আওয়ামী লীগ ও আওয়ামী সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।