কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন বাঁশখালীর বাসিন্দা মনছুর আহমেদ আজাদ।
শুক্রবার (১ মে) কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছেপটাখালী (মনখালী) এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির কারণে তাঁর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এই আকস্মিক মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে নিরাপদে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন।