মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
মুক্তি কক্সবাজারে নিয়োগ, আবেদন ২৭ জুলাই পর্যন্ত
প্রকাশিত - জুলাই ২১, ২০২৬ ৬:০৯ পিএম

কক্সবাজারভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন "Promoting Nutrition-Sensitive Farming, Toxin-Free Dried Fish Production, and Strengthening Market Access and Value Chains for Host Communities in Cox’s Bazar" প্রকল্পে চুক্তিভিত্তিক বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: Project Officer
- পদসংখ্যা: ১ জন
- বেতন: ৫০,০০০ টাকা (সর্বসাকুল্যে) এবং প্রকল্পের অন্যান্য সুবিধা।
যোগ্যতা:
- স্বীকৃত কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক/স্নাতকোত্তর।
- জলবায়ু-সহনশীল কৃষি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা কর্মসূচিতে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।
- ইংরেজিতে যোগাযোগ ও প্রতিবেদন তৈরিতে দক্ষতা।
- মোটরসাইকেল চালনায় দক্ষতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স।
- বয়স সর্বোচ্চ ৫০ বছর।
পদের নাম: Field Associate
- পদসংখ্যা: ২ জন (পুরুষ ১, নারী ১)
- বেতন: ৩৩,৭০০ টাকা (সর্বসাকুল্যে) এবং প্রকল্পের অন্যান্য সুবিধা।
যোগ্যতা:
- স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কৃষিতে ডিপ্লোমা বা স্নাতক।
- কৃষি উপকরণ বিপণন, ডিজিটাল কৃষি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা।
- কৃষি, ডিজিটাল কৃষি ও বাজার উন্নয়ন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা।
- সরকারি-বেসরকারি অংশীদারিত্ব ও কৃষি বিপণনে অভিজ্ঞ নারী প্রার্থীদের অগ্রাধিকার।
- বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ জুলাই ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে যা জমা দিতে হবে:
- সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
- শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতার সনদের ফটোকপি
- জীবনবৃত্তান্ত (CV)
- ২ জন রেফারির নাম, ঠিকানা, ই-মেইল ও যোগাযোগ নম্বর
খামের ওপর অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা
পরিচালক
মানব সম্পদ বিভাগ
মুক্তি কক্সবাজার
মুক্তি ভবন, প্রধান কার্যালয়, গোলদিঘীর পাড়, কক্সবাজার।
ই-মেইল: jobsmukticox@gmail.com
Copyright © 2026 UkhiyaNews.Com. All rights reserved.