মালয়েশিয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় নিহত উখিয়ার রাজাপালং ইউনিয়নের বাসিন্দা জাফর আলমের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। আজ বিকেল ৩টায় উপজেলার পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় বাসিন্দা ও দূর-দূরান্ত থেকে আসা হাজারো মানুষের ঢল নামে। এসময় পুরো এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আব্দুল হক, ০৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রুহুল আমিন, বিশিষ্ট সমাজসেবক ছব্বির আহমেদ, দেলোয়ার হোসেন ও ছৈয়দ হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উপস্থিত ব্যক্তিবর্গ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জানাজা শেষে স্থানীয় হাজীরপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমানো জাফর আলম সম্প্রতি সেখানে মৃত্যুবরণ করেন। আইনি প্রক্রিয়া শেষে আজকে দুপাশে ১টায় তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়েছিল।