সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। জুন ও জুলাই এই দুইমাসের কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক দেয়া হয়।
সোমবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা ওসি মোহাম্মদ আলীর হাতে তুলে দেয়া হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ মনিরুজ্জামান।
ওই সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে বিশেষ সম্মাননা অর্জনের পর ওসি শেখ মোহাম্মদ আলী কক্সবাজার জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারগণ, কক্সবাজার সদর মডেল থানার সহকর্মীগণ, কমিউনিটি পুলিশের সদস্যগণ এবং দিকনির্দেশনা প্রদানকারি সকল উর্ধতন কর্মকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সম্মাননা পাওয়ার পর তিনি বলেন, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতেই হবে। সমাজটাকে যে কোনো মূল্যে মাদকমুক্ত করতে হবে।