প্রকাশিত: ২৮/০৭/২০২১ ৮:৩১ পিএম

নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ আবদুস শুক্কুর (২১) ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের আলী মিয়ার ছেলে। এ ঘটনায় বুধবার (২৮ জুলাই) দুপুরে চার রোহিঙ্গা যুবককে আটক করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে ভাসানচর থানা পুলিশ।
আটককৃতরা হলেন ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের সফি উল্যাহর ছেলে ওমর হাকিম ফারুক (১৯), হাফেজ আহম্মদের ছেলে মো. সেলিম (২০), মৃত আবু তালেবের ছেলে মো. রফিক ওরফে আইয়ুব (২২) ও জামাল হোসেনের ছেলে মো. কামাল (২৫)। তারা সবাই ভাসানচর রোহিঙ্গা ক্যাস্পের বাসিন্দা।

নিহতের বাবা আলী মিয়া অভিযোগ করেন, গত ২৬ জুলাই সকাল বেলা ফারুক, সেলিম, আইযুবসহ ৮ থেকে ১০ জন যুবক শুক্কুরকে গাছ কাটতে নিয়ে যায়। পরে গত মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে ভাসানচরের উত্তর-পূর্ব এলাকার সাগরে তার মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহতের বাবা আলী মিয়া বাদী হয়ে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। মামলার চার আসামিকে আটক করে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer