Society for Health Extension and Development (SHED)
স্মারক নং: শেড/এইচআর/০৮/২০২৬
তারিখ: ১১/০৮/২০২৬ ইং
“শেড” স্থানীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধী মানুষের স্বাস্থ্য, পুষ্টি, ওয়াশ, খাদ্যনিরাপত্তা জোরদারকরণ, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার বাস্তবায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও মানব পাচার প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
কার্যক্রম বাস্তবায়নে শেড সরকারি ও বেসরকারি পর্যায়ের সকল প্রতিষ্ঠান ও ব্যক্তির সার্বিক সহযোগিতা পেয়ে আসছে। তারই ধারাবাহিকতায় Concern Worldwide-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বিভিন্ন ক্যাম্পে বাস্তবায়নাধীন “পুষ্টি-সংবেদনশীল খাদ্য নিরাপত্তা কার্যক্রম” পরিচালনায় মাঠ পর্যায়ে/কর্মক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য নিম্নোক্ত শর্ত সাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ দেওয়া হচ্ছে।
পদের বিবরণ
পদের নাম: Community Nutrition Volunteer (CNV) (Male/Female)
পদের সংখ্যা: ০৩টি
কর্ম এলাকা: ক্যাম্প নং- ২ডব্লিউ, ২১, ২৪, ২৬ এবং নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পাস
বয়স: ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত
চুক্তির মেয়াদ: ৩১ ডিসেম্বর ২০২৬ ইং পর্যন্ত
মাসিক সম্মানী: সর্বসাকুল্যে ১২,০০০ টাকা (বারো হাজার টাকা মাত্র)
আবশ্যকীয় শর্তাবলি
১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। উখিয়া ও টেকনাফ উপজেলার স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে।
২. প্রার্থীকে অবশ্যই লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। কেবল উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ করা হবে।
৩. নির্বাচিত প্রার্থীকে ক্যাম্পের দুর্গম এলাকায় কাজ করার/কঠোর পরিশ্রম করার মন-মানসিকতা থাকতে হবে। যেকোনো দুর্যোগকালীন সময়ে সার্বক্ষণিক মাঠ পর্যায়ে কাজ করার সম্মতি প্রদান করতে হবে।
৪. ক্যাম্পে “সমন্বিত পুষ্টিসেবা ও খাদ্য নিরাপত্তা কার্যক্রম” কর্মসূচিতে কর্মরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৫. অধ্যয়নরত কোনো ছাত্র-ছাত্রী (এইচএসসি অথবা স্নাতক অধ্যয়নরত), জুয়াড়ি, মাদকাসক্ত, নারী ও শিশু নির্যাতনের সাথে সম্পৃক্তদের আবেদন করার প্রয়োজন নেই।
৬. কোনো ধরনের ব্যক্তিগত যোগাযোগ বা লবিং অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
৭. কোনো কারণ দর্শানো ব্যতিরেকে “শেড” কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন ও বাতিল করতে পারবে।
৮. নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে অভিভাবকের সম্মতিপত্র জমা দিতে হবে।
৯. অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
আবেদনের সময়সীমা
আবেদন শুরুর তারিখ: ১১ আগস্ট ২০২৬ ইং
আবেদনের শেষ তারিখ: ১৬ আগস্ট ২০২৬ ইং
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
বরাবর
নির্বাহী পরিচালক
সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (শেড)
প্রোগ্রাম অফিস:
কবির আহমদ ম্যানশন (১ম তলা), রাজাপালং এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বিপরীতে, জাদিমোরা, রাজাপালং, উখিয়া-৪৭৫০।
আবেদনপত্রের সঙ্গে যা জমা দিতে হবে
১. মোবাইল নাম্বারসহ প্রার্থীর পূর্ণ জীবনবৃত্তান্ত।
২. শিক্ষাগত যোগ্যতার সনদ ও রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি।
৩. অভিজ্ঞতা সনদের ফটোকপি।
৪. ভোটার আইডি কার্ড বা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত স্থায়ী ঠিকানাসহ জাতীয়তা সনদের ফটোকপি।
৫. সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙিন ছবি।
উল্লেখ্য
১. খামের ওপর “পদের নাম (সিএনভি)” অবশ্যই উল্লেখ করতে হবে।
২. উল্লেখিত কাগজপত্র ছাড়া অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
নিয়োগের ক্ষেত্রে “শেড” নারী প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে থাকে।
ওয়েবসাইট: www.shedbd.org
Principal Office: PC-180, Kayuk Khali Para, Fishery Road, Pourashava Teknaf, Cox's Bazar-4760, Bangladesh.
Liaison Office: H/H. 337/1, Zia Mansion, Shaheed Sharani, Baharchora, Cox's Bazar-4700, Bangladesh.
Email: info@shedbd.org, shedteknaf@yahoo.com
Hotline: 88 09606 89 89 89