ইপসায় নিয়োগ বিজ্ঞপ্তি
ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) (www.ypsa.org) আন্তর্জাতিক যুব বর্ষ ১৯৮৫ সাল থেকে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এবং সেভ দ্য চিলড্রেন-এর অংশীদারিত্বে পরিচালিত Empowering and Accelerating Resilience for NEETs Growth (EARN) প্রকল্পে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার জন্য নিম্নোক্ত পদসমূহে নিয়োগের লক্ষ্যে সৎ, যোগ্য, পরিশ্রমী ও আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সকল কাগজপত্র সংযুক্ত করে আগামী ২৬/০৭/২০২৬ তারিখের মধ্যে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বরাবর আবেদনপত্র ডাকযোগে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা হাতে হাতে ইপসা প্রধান কার্যালয়ে স্থাপিত নির্ধারিত বক্সে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে শর্টলিস্ট সংযোজন, বিয়োজন, সংশোধন অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ বা আংশিকভাবে বাতিল করার ক্ষমতা ইপসা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
প্রতিটি পদের বিস্তারিত যোগ্যতা, দায়িত্ব এবং আবেদন সংক্রান্ত তথ্য ইপসার ওয়েবসাইটে পাওয়া যাবে: www.ypsa.org/job-opportunity
ইপসা মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন এবং অ্যাডমিন বিভাগ