পানের দোকান থেকে হোটেল ব্যবসা, একাধিক গাড়ি, সম্প্রতি কোটি টাকা ব্যয়ে নির্মিত বাড়ি, উখিয়ার সোলতান আহমদের বিত্তবৈভব নিয়ে স্থানীয়দের মধ্যে ছিল নানা আলোচনা। এবার ১০ হাজার পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছেন আলোচিত সোলতান হোটেলের মালিক সোলতান আহমদ।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের মাদকবিরোধী অভিযানে তাঁকে আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ইয়াবা বাণিজ্যের সঙ্গে সোলতানের পাশাপাশি আরও কয়েকজন জড়িত। যাদের কারও রয়েছে শোরুম, কারও মোবাইল ও বিকাশের দোকান। এই চক্রের মাধ্যমে মাদক বাণিজ্যের অর্থ লেনদেন ও সম্পদ গড়ে তোলার অভিযোগও রয়েছে।
তবে প্রশ্ন হচ্ছে, সোলতানের আটকের মধ্য দিয়ে কি এই কারবারের শেষ হবে, নাকি তদন্তে বেরিয়ে আসবে নেপথ্যে থাকা অন্য কারবারিদের পরিচয়?
একজন আটক হয়েছেন, এবার পুরো সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলার পালা।