

এদিকে আজ সকালেই দুদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে পৌঁছেছেন নরেন্দ্র মোদি। তার সফর ঘিরে শুক্রবার কোনো অপচেষ্টা বরদাস্ত করবে না বলেই আগেই সতর্ক করে দিয়েছিল পুলিশ।
মোদিবিরোধীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছে। অন্যদিকে পুলিশ টিয়ারশেল ছুড়ছে। পুলিশের সঙ্গে মোদিবিরোধীদের প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মীরাও রয়েছেন।
ঘটনাস্থল থেকে আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক জসীম উদ্দীন জানিয়েছেন, মোনাজাতের পর জুতা মিছিল শুরু করেন মুসল্লিরা। মূলত এই মিছিল ঘিরে আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্ট ধাওয়া থেকে সংঘর্ষের সূত্রপাত।