
চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। তবে র্যাবের দাবি নিহত তিনজনই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। মঙ্গলবার রাত সাড়ে ৩টায় উপজেলার ছোট কুমিরায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, রাতে র্যাবের টহল দল ও আন্তঃজেলা ডাকাতদলের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ দুটি অস্ত্র, ১২ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।