
উখিয়া টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদির দূর্নীতি মামলা স্বাক্ষী গ্রহনের দিনক্ষন ঠিক থাকলেও স্বাক্ষী না আসায় পরিবর্তি দিন ধার্য্য করা হয়েছে। ৬ সেপ্টেম্বর রবিবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের তৃতীয় তলায় বিশেষ আদালতে আজ দূর্নীতি মামলার স্বাক্ষী গ্রহনের জন্য বসেছিল চট্টগ্রাম থেকে আসা বিশেষ আদালত। তবে স্বাক্ষী না আসায় তার পরবর্তীতে নিয়ম অনুযায়ী আবারো দিনধার্য্য করা হবে বলে জানান কক্সবাজারের দূর্নীতি দমন কমিশনের পিপি এড,আবদুর রহিম।