শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
ফিল্ড ফ্যাসিলিটেটর নিয়োগ দিচ্ছে অ্যাকশনএইড,কর্মস্থল: উখিয়া ও টেকনাফ, কক্সবাজার
প্রকাশিত - জুলাই ১৩, ২০২৬ ৪:৪১ পিএম

অ্যাকশনএইড বাংলাদেশে চাকরির সুযোগ
পদের নাম: Field Facilitator
প্রকল্পের নাম: Natural Resources Management (NRM) Project (WFP অর্থায়নে)
কর্মস্থল: উখিয়া ও টেকনাফ, কক্সবাজার
পদের সংখ্যা: ১টি
চুক্তির মেয়াদ: ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত (তহবিল ও কর্মদক্ষতার ভিত্তিতে নবায়নযোগ্য)
মাসিক বেতন: ৩৯,৪৬২ টাকা (গ্রস)
অন্যান্য সুবিধা:
- মোবাইল ভাতা
- ইন্টারনেট ভাতা
- গ্রুপ লাইফ ইন্স্যুরেন্সসহ অন্যান্য সুবিধা
প্রধান দায়িত্ব
- জলবায়ু সহনশীল অবকাঠামো, বন্যা নিয়ন্ত্রণ ও পুনঃবনায়ন কার্যক্রম বাস্তবায়ন।
- ক্যাম্প ও হোস্ট কমিউনিটিতে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা।
- Cash for Work (CFW) কার্যক্রমে সহায়তা।
- স্থানীয় প্রশাসন, এনজিও ও বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বয়।
- মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ, প্রতিবেদন তৈরি ও ডকুমেন্টেশন।
- বন্যা, ভূমিধসসহ জরুরি পরিস্থিতিতে কমিউনিটিকে সহায়তা।
শিক্ষাগত যোগ্যতা
- সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা/স্নাতক (অগ্রাধিকার), অথবা
- পরিবেশ বিজ্ঞান, সমাজবিজ্ঞান, কৃষি, কমিউনিটি ডেভেলপমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক।
অভিজ্ঞতা
- কমপক্ষে ২–৩ বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।
- রোহিঙ্গা বা মানবিক সহায়তা কার্যক্রমে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
প্রয়োজনীয় দক্ষতা
- বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা।
- প্রশিক্ষণ ও কমিউনিটি মবিলাইজেশনে অভিজ্ঞতা।
- MS Word, Excel, PowerPoint এবং Kobo বা অনুরূপ ডাটা সংগ্রহ টুল ব্যবহারে দক্ষতা।
আবেদনের শেষ তারিখ
১৮ জুলাই ২০২৬
আবেদন: অনলাইনের মাধ্যমে ActionAid Bangladesh-এর ক্যারিয়ার পোর্টালে আবেদন করতে হবে। http://jobs.actionaidbd.org/login
Copyright © 2026 UkhiyaNews.Com. All rights reserved.