চট্টগ্রামের ফটিকছড়িতে প্রাইভেটে যাওয়ার পথে এক কলেজছাত্রী (নাম গোপন রাখা হলো) রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় উখিয়া উপজেলার এক যুবকসহ ৩ জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করেছে পরিবার।
এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ মে) সকাল ৭টার দিকে ধর্মপুর এলাকার নিজ বাড়ি থেকে প্রাইভেটে যাওয়ার উদ্দেশ্যে বের হন ওই শিক্ষার্থী। পরে জাফরনগর এলাকায় পৌঁছানোর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় মোঃ রায়হান শামীম (১৯), পিতা: মোঃ ওসমানি সেলিম, সাং: মালভিটাপাড়া (উখিয়া বঙ্গমাতা মহিলা কলেজের পাশে) মোঃ ওসমান সেলিম (৫০), পিতা: অজ্ঞাত, ৫ নং ওয়ার্ড, রাজাপালং ইউনিয়ন, থানা: উখিয়া, জেলা: কক্সবাজারসহ অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার সময় শিক্ষার্থীর পরনে কালো বোরকা ছিল। তার উচ্চতা প্রায় ৪ ফুট ২ ইঞ্চি। ফটিকছড়ি থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।