উখিয়া নিউজ ডটকম ও বিভিন্ন অনলাইনে প্রকাশিত শত কোটি টাকার মালিক পিয়ন ও সরকারী রাজস্বের টাকা যথানিয়মে ট্রেজারিতে জমা না করে ব্যক্তিগত ব্যবসায় বিনিয়োগ করে আসছে পিয়ন আবুল শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ গুলোতে আমাকে জড়িয়ে যে তথ্য সমুহ প্রকাশ করা হয়েছে তা সঠিক নয়। আমি বালুখালী কাস্টম শুল্ক গুদামের সামান্য একজন ক্যাজুয়াল কর্মচারী। অল্প বেতনের টাকায় কোন রকম দিনযাপন করছি। অফিস সময়ের পরে বাবার পারিবারিক ব্যবসা থেকে অর্জিত কিছু টাকা আয় করে কষ্টে করে বড় হয়েছি।
এদিকে প্রকাশিত সংবাদে আমাকে যেভাবে শতকোটি টাকার মালিক বানানো হয়েছে তা মোটেও সত্যি নয়। আমার কাছে লাখ টাকা থাকলে পিয়নের মত চাকরি করতাম না। স্বর্ণ চোরাচালানসহ নানান ভিত্তিহীন যে সব অভিযোগ আনা হয়েছে এসবের সাথে আমি মোটেও সম্পক্ত নই। এলাকায় আমার ভালো সম্মান ও সোনাম সৃষ্টি হওয়ায় ব্যক্তিগত আক্রোশে আমার শত্রু পক্ষ কারসাজি করে সাংবাদিক ভাইদের মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে এসব ভিত্তিহীন সংবাদ প্রকাশিত করিয়েছে।
গুদামের মমালামাল নষ্ট দেখিয়ে নিলাম করা এবং গুদামের মাল সরিয়ে নেওয়ার মত এমন জঘন্য অপরাধ ও অনৈতিক কোন কাজের সাথে আমি জড়িত নয়। আমার দ্বারা এমন ঘৃণিত কাজ কখনো সম্ভব নয়। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে ও আমার সততার বিষয়ে সংশ্লিষ্ট অফিস অবগত আছে। মালামাল নিলাম সহ সার্বিক বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ক্রমে হয়ে থাকে।
আমার বিরুদ্ধে পরিবেশিত সংবাদ গুলোতে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে প্রতিয়মাণ হচ্ছে। তাই এসব মিথ্যা সংবাদে কাউকে বিভ্রান্ত নাহতে এবং সংবাদে আমার নাম জড়ানোর কারণে প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও যোর প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ আবুল হোসেন
কাস্টম ঘাট, উখিয়া, কক্সবাজার