কক্সবাজারের উখিয়ায় পালং জেনারেল হাসপাতাল, কুতুপালং থেকে বাড়ি ফেরার পথে মোহাম্মদ আব্দুল্লাহ (৩০) নামে এক কর্মচারী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী আবছা নাইয়া সামিন হীরা উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের শৈলের ডেবা এলাকায় নিখোঁজ হন মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি পালং জেনারেল হাসপাতাল, কুতুপালং থেকে বাড়ি ফেরার পথে বাড়ির রাস্তার মোড়ের পাশের এলাকা থেকে নিখোঁজ হন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
নিখোঁজ মোহাম্মদ আব্দুল্লাহর আনুমানিক বয়স ৩০ বছর। তাঁর বাবার নাম মোহাম্মদ হেলাল এবং মায়ের নাম মৃত মোস্তফা বেগম। তিনি পালং জেনারেল হাসপাতাল, কুতুপালংয়ের একজন কর্মচারী। তাঁর স্থায়ী ঠিকানা কুতুপালং পশ্চিমপাড়া, ৯ নম্বর ওয়ার্ড, রাজাপালং ইউনিয়ন, উখিয়া, কক্সবাজার।
জিডিতে তাঁর শারীরিক বর্ণনায় উল্লেখ করা হয়েছে, উচ্চতা ৫ ফুট, ওজন ৬০ কেজি, গায়ের রং ফর্সা এবং চুল ছোট। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল ফুলহাতা টি-শার্ট ও প্যান্ট এবং পায়ে জুতা।
জিডিতে আরও উল্লেখ করা হয়, নিখোঁজের পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে তাঁকে খুঁজে পেতে চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আবছানা ইয়াসমিন হীরা ৩ অক্টোবর ২০২৬ তারিখে উখিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর ১০৫। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
নিখোঁজ মোহাম্মদ আব্দুল্লাহর সন্ধান পেলে তাঁর পরিবারের সঙ্গে ০১৮৫৫৪২৪৩৬৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।