যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান অ্যাকশনএইড বাংলাদেশে (এএবি) ‘ফিল্ড ফ্যাসিলিটেটর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই ডিপ্লোমা (সিভিল) পাস অথবা স্নাতক/সমমান ডিগ্রিধারী হতে হবে। কক্সবাজার জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: অ্যাকশনএইড বাংলাদেশ
পদের নাম: ফিল্ড ফ্যাসিলিটেটর
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা (সিভিল) অথবা স্নাতক/সমমান
অভিজ্ঞতা: ২-৩ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া)
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে অ্যাকশনএইড বাংলাদেশ আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম