
বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজার জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজার জেলার রোহিঙ্গা শরণার্থী কার্যক্রমের আওতায়
DFAT ও SURGE-এর অর্থায়নে পরিচালিত “Lifesaving Activity in the Refugee Response in Cox’s Bazar” প্রকল্পে বিভিন্ন পদে নিয়োগ দেবে।
নিয়োগযোগ্য পদসমূহ হলো— MEAL Officer, CP Case Worker (নারী) এবং Support Staff। প্রতিটি পদে ১ জন করে মোট ৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

MEAL Officer পদের জন্য মাসিক সম্মানী ৫০,০০০
টাকা, CP Case Worker পদের জন্য ৪০,০০০ টাকা
এবং Support Staff পদের জন্য ১৩,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। উখিয়া উপজেলায় অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদনকারীদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি ও সদ্য তোলা ছবি সংযুক্ত করে আগামী ২২ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে আবেদন পাঠাতে হবে।
আবেদন পাঠানোর ই-মেইল: jobsmukticox@gmail.com