
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মালেকুজ্জামান মারা গেছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নামাজ পড়া অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০।
জানা গেছে, সন্ধ্যা ৭ট ৪০ মিনিট দিকে নামাজ পড়া অবস্থায় তিনি নিজ বাসায় স্ট্রোক করেন। পরে তাকে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা