নাফনদীতে বিজিবির অভিযানে লক্ষাধিক ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃতদের মাদক আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি সুত্র জানায়,২৩ জুলাই বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে সাবরাং বিওপির জওয়ানেরা নাফনদীতে অভিযান চালিয়ে ১লক্ষ ১০হাজার পিচ ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেন। আটককৃতরা হলেন, কুতুপালং এফডিএমএন ক্যাম্পের বিডব্লিউ-৫, ব্লক-২ এর মৃত দিল মোহাম্মদ ও আমেনা খাতুনের ছেলে জুস মোহাম্মদ(৩০) ও আলীখালী এফডিএমএন ক্যাম্পের ব্লক-ডি/৫ এর মোহাম্মদ হোসেন ও ও মৃত কুলসুমা খাতুনের ছেলে মোহাম্মদ ইলিয়াছ(৩৭)। ২বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: হানিফুর রহমান ভুইয়া সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত অন্যান্য অপরাধমুলক কর্মকান্ড প্রতিরোধে সর্বদা সর্তক ও তৎপর রয়েছে। মাদক ও সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।###