বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের খিজারী ঘোনা এলাকায় মুরগির খামার থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১১ মে) সন্ধ্যার দিকে স্থানীয় ইমাম হোছনের খামারে সাপটি দেখতে পান কর্মরত কর্মীরা। তারা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করার পর রাতে স্থানীয়দের সহযোগিতায় ছিকনছড়ি গহীন জঙ্গলে অবমুক্ত করেন। বিশাল এই সাপটি লোকালয়ে চলে আসায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও সেটিকে নিরাপদে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।