[caption id="attachment_103459" align="alignleft" width="1000"]
প্রতীকী ছবি[/caption]ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। মঙ্গলবার (১৩ অক্টোবর) এই অধ্যাদেশ জারি করা হয়।
এর আগে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর খসড়া অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। সোমবার (১২ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য নিশ্চিত করেছিলেন।