ডেস্ক রিপোর্ট::
দেশের ৬৪ জেলার কোথাও চাঁদ দেখা যায়নি। আবহাওয়া অফিসের তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে চাঁদ দেখা কমিটি।
এর আগে মঙ্গলবার (০৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শুরু হয়। সেখানে সভাপতিত্ব করছেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।