কক্সবাজার প্রতিনিধি::
সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এই চার্জ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হলো।
আজ রবিবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালত শুনানি শেষে চার্জ গঠন করে মামলাটির বিচার শুরুর আদেশ দেন।
বদির বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়। সেটি ২০০৭ সালে। তখন বদি টেকনাফ পৌরসভার মেয়র ছিলেন।
আসছে ১৫ অক্টোবর থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে। এমনটাই জানিয়েছেন বদির আইনজীবী রফিকুল ইসলাম।