

উখিয়া নিউজ ডটকম : একটি সংস্থার হয়ে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ নিয়ে আসলেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর।
মিডিয়ায় ছবি পোস্ট করে এ খবর জানান তিনি।
সোমবার সকালে আঁখি টিমের অন্যদের সাথে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণসহ পৌঁছান। তিনি জানান, একটি চ্যারিটি কনসার্টের মাধ্যমে এ ত্রাণের অর্থ সংগ্রহ করা হয়েছে।

১৩ মে ইংল্যান্ডের ম্যানচেস্টারে ওই কনসার্ট অনুষ্ঠিত হয়। দর্শক সারিতে হাজির ছিলেন প্রবাসী বাঙালিরা। সেখানে এক লাখ ১১ হাজার পাউন্ড অর্থ সংগৃহীত হয়। কনসার্ট আয়োজন করে ইকবাল ব্রস ফাউন্ডেশন।
ওই টাকা দিয়ে তারা মায়ানমারের নিপীড়িত মানুষদের জন্য খাবার কিনেছেন। সেনা বাহিনীর সহযোগিতায় বিতরণ করা হবে।
ম্যানচেস্টারের ওই কনসার্টে আঁখি আলমগীরও অংশগ্রহণ করেন।