মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
তথ্য প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসান, এমপি ২ দিনের সফরে স্বপরিবারে কক্সবাজার এসেছেন। মঙ্গলবার ২৪ ডিসেম্বর সকালে তবে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এস.এম সরওয়ার কামল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আদিবুল ইসলাম তাঁকে স্বাগত জানান। তিনি বুধবার ২৫ ডিসেম্বর কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসান জামালপুর জেলার জামালপুর-৪ (১৪১) (সরিষাবাড়ি, মেস্টা ও তিতপল্যা) আসনের সংসদ সদস্য। তিনি ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রথমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ও পরে চলতি বছরের ১৯ মে থেকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তথ্য প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসানের সহধর্মিণী ডা. জাহানারা এহসানও পেশায় একজন স্বনামধন্য চিকিৎসক।