বিশেষ প্রতিবেদক ::

কক্সবাজারের টেকনাফে ক্রীড়াঙ্গণ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর ৯ম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এ খেলায় এজাহার মিয়া স্মৃতি সংসদ দমদমিয়া ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করতে নেমে ১০ওভার শেষে ৮ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করেন। তার জবাবে নাঈম জালিয়াপাড়া ক্রিকেট একাদশ সব কয়টি উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করেন। খেলায় ৮৯রানে জয়লাভ করেন এজাহার মিয়া স্মৃতি সংসদ দমদমিয়া ক্রিকেট একাদশ।
(আজ ) গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলায় ক্রীড়াঙ্গন টেকনাফের পরিচালক ফরহাদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহসভাপতি ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউল রহমান জিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ, উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও দৈনিক প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী নুরুল আলম ও বসুন্ধরা এলপি গ্যাসের প্ররিবেশক মোহাম্মদ ইয়াকুব প্রমুখ।
গত ৬ ফেব্রুয়ারি ১৬টি দল নিয়ে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। দলগুলো হলেন- শাহপরীর দ্বীপ স্পোটিং ক্লাব, নাফ স্টেশন ক্লাব কে কে পাড়া, এজাহার মিয়া স্মৃতি সংসদ দমদমিয়া ক্রিকেট একাদশ, পশ্চিম গোদারবিল ক্রিকেট একাদশ, কুলালপাড়া নাইট রাইডার্স, হ্নীলা মৌলভীবাজার ক্রিকেট একাডেমি, তরুণ তারকা মৌলভীপাড়া, নাজিরপাড়া ক্রিকেট একাদশ, আলিয়াবাদ চ্যালেঞ্জার্স, ফ্রেন্ডশিপ হোয়াইক্যং ক্রিকেট একাদশ, হ্নীলা ক্রীড়া পরিষদ, পুরাতন পল্লানপাড়া ক্রিকেট একাডেমি, নাঈম জালিয়াপাড়া ক্রিকেট একাদশ, নব-দিগন্ত স্পোর্টিং ক্লাব হাবিরছড়া, হ্নীলা নয়াবাজার ক্রিকেট একাদশ ও ছোট হাবিরপাড়া ক্রিকেট একাদশ। নক আউট পদ্ধতিতে টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
আজকের ফাইনাল খেলায় এজাহার মিয়া স্মৃতি সংসদ দমদমিয়া ক্রিকেট একাদশ বনাম নাঈম জালিয়াপাড়া ক্রিকেট একাদশ।
খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন আলী আকবর, আব্দুল মতিন ডালিম ও মোহাম্মদ জসিম উদ্দিন।
ফাইনাল খেলায় বক্তারা বলেন, করোনার কারণে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। এই সময়ে তরুণরা খেলার মাঠমুখী হয়েছে, এটি অত্যন্ত ভালো দিক। খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে বিরত রাখতে। এজন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।
তারা আরও বলেন, মহামারি করোনা কাটিয়ে ধীরে ধীরে খেলার মাঠগুলোতে চাঞ্চলতা ফিরে আসছে।ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।