

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য টেকনাফ, হোয়াইক্যং ও শিলখালীসহ ব্যবস্থাপনা সাধারণ কমিটির অর্ধ-বার্ষিক সভা অনুষ্টিত হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে যৌথ সঞ্চলনায় ছিলেন-মো কামরুল ইসলাম ও মো শওকত ওসমান।সভায় প্রধান অতিথি ও সহ-ব্যবস্থাপনা সাধারণ পরিষদের উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, সহকারী বনসংরক্ষক আনিসুর রহমান, কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের প্রকল্প পরিচালক শীতল কুমার নাথ, উপ-প্রকল্প পরিচালক নারায়ণ দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা ডঃ ভব সিন্ধু রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।সভায় উপস্থিত ছিলেন-কোস্টগার্ড প্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি,নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি, বনপাহারা দলের প্রতিনিধি, পিপলস ফোরাম প্রতিনিধি,স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রতিনিধি,বনজসম্পদ ব্যবহারকারী মালিক প্রতিনিধি সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সদস্যগণ।সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভাপতি নুরুল বশরসহ ধারাবাহিকভাবে টেকনাফ, হোয়াইক্যং,শিলখালীসহ বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ও আর্থিক হিসাব বিবরণী উপস্থাপন করেন।উপদেষ্টাসহ ব্যবস্থাপনা সাধারণ পরিষদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের হাতে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা(এডিপি) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন|
উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন, সকলের প্রচেষ্টায় বন, বন্যপ্রাণী ও বনজ সম্পদ রক্ষা করতে হবে।প্রধানমন্ত্রীর মিশন ভিশনকে লক্ষ্য রেখে পুরো দেশকে সবুজ বেষ্টনীর মাধ্যমে দূর্যোগ মোকাবেলাসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় সহ-ব্যবস্থাপনা সংগঠনকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সহকারী কমিশনার(ভূমি)এরফানুল হক চৌধুরী বলেন,সকলকে আন্তরিক নিষ্ঠার সহিত কাজ করার জন্য অনুরোধ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।