[caption id="attachment_114237" align="alignleft" width="846"]
সকালে ব্যাংকের কর্মচারীরা তাঁকে চেয়ারে মৃত অবস্থায় দেখতে পায়।[/caption]টেকনাফের হ্নীলা ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ আমান ওয়াহিদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সকালে ব্যাংকের কর্মচারীরা তাঁকে চেয়ারে মৃত অবস্থায় দেখতে পায়।
নিহত আমান ওয়াহিদ টেকনাফের সাবরাংয়ের মুন্ডাল ডেইল এলাকার বাসিন্দা।

ব্যাংকের অন্য কর্মকর্তা ফায়সাল উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, আমান ওয়াহিদ যাতায়াত সমস্যার কারণে গত তিনদিন ধরে ব্যাংকে রাত্রিযাপন করছেন। তার মধ্যে গত রোববার হ্নীলা বাজারের বৈশাখী রেস্টুরেন্ট থেকে ভাত খান। এরপর রাত দুইটায় ফায়সালকে ফোন করে তার মাথা ব্যথা ও খারাপ লাগার কথা জানান। সকালে ব্যাংকে কর্মকর্তা কর্মচারীরা এসে আমান ওয়াহিদকে তাঁর চেয়ারে বসা অবস্থায় মৃত দেখতে পান।