ছৈয়দুল আমিন চৌধুরী, টেকনাফ::[caption id="attachment_66670" align="alignleft" width="600"]
ফাইল ছবি[/caption]
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ ২ বিজিবি টেকনাফ সদর ও সাবরাং এলাকা পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমানের ইয়াবা বড়ি উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু এসময় জড়িত কাউকে আটক সম্ভম হয়নি।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ১৬ ডিসেম্বর দিবাগত গভীররাত পৌনে ২ টার দিকে ২বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আছাদুদ জামান চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল ইয়াবার স্বর্গরাজ্য খ্যাত নাজির পাড়া এলাকার মন্ডল পাড়া গ্রামের লবন মাঠ থেকে ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করতে সক্ষম হয়। যার বাজার মূল্য ৬ড় লক্ষ টাকা। অপর এক অভিযানে সাবরাং নোয়াপাড়া এলাকার একটি সুপারী বাগান থেকে ৩ কোটি টাকা মূল্যমানের ১ লক্ষ পিস ইয়াবা বড়ি উদ্ধার করতে সক্ষম হয়েছে বিজিবি জওয়ানরা। তবে সুপারী বাগানের মালিক কে ছিলেন জানা যায়নি।
এদিকে ১৬ ডিসেম্বর সকালে জাদিমুরা নাফ নদীর কিনারা থেকে অপর এক অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। যার বাজারমূল্য দেড় কোটি টাকা।
২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আছাদুদ জামান চৌধুরী পৃথক অভিযান সমুহের সত্যতা নিশ্চিত করে বলেন- উদ্ধারকৃত ইয়াবা সমুহ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধতন কতৃপক্ষ, গন্যমান্য ব্যক্তিবর্গ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও মিডিয়া কর্মীদের উপস্থিতি ধ্বংস করা হবে।