বিশেষ প্রতিবেদক ::
কক্সবাজারের টেকনাফে লেদা বেড়িবাঁধ এলাকায় চারটি ব্যাগের ভেতর থেকে ৪লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার ভোররাতে হ্নীলা ইউপি লেদা বেড়িবাঁধ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,লেদা বিওপির দায়িত্বপূর্ণ খাল দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান পাচার হবে।এমন তথ্যে লেদা বিওপি একটি বিশেষ টহলদল বেড়িবাঁধের পিছনে কৌশলে অবস্থান নেয়।কিছুক্ষণ পর ৫-৬জন দুষ্কৃতকারী ব্যক্তিকে বিআরএম১১হতে১.৬কিঃলিঃ দক্ষিণ দিক দিয়ে ৪টি ব্যাগ কাঁধে করে নাফনদীর কিনারা হয়ে লবণ মাঠের দিকে আসতে দেখে বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করে।দুষ্কৃতকারী ব্যক্তিরা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই বহনকৃত ব্যাগগুলো ফেলে দিয়ে অন্ধকারে সুযোগ নিয়ে পাশ্ববর্তী গ্রামে পালিয়ে যায়।পরে টহলদল উল্লেখিত স্থানে তল্লাশী অভিযান পরিচালনা করে ফেলে যাওয়া ব্যাগগুলো উদ্ধার করে।উদ্ধারকৃত ব্যাগের ভিতর থেকে ১২কোটি টাকার মূল্যের৪লাখ পিস ইয়াবা পাওয়া যায়।ঔই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান,উদ্ধারকৃত মালিক বিহীন ইয়াবাগুলো পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে ষ্টোরে জমা রাখা হয়েছে।