উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের টেকনাফে দুই লাখ ইয়াবাসহ সাবিকুন নাহার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সাবিকুন নাহার টেকনাফ সদর ইউপির দুম পারাংবিল এলাকার সলিম উল্লাহ স্ত্রী।
র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্প কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব (পিপিএম) বলেন, শনিবার রাতে সদর ইউপির দুম পারাংবিল সলিম উল্লাহ'র বসত বাড়িতে ইয়াবা মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সলিম উল্লাহ পালিয়ে গেলেও দুই লাখ ইয়াবাসহ তার স্ত্রী সাবিকুন নাহারকে আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১০কোটি টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট মাদক আইনে মামলার পর সাবিকুন নাহারকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।