উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের টেকনাফে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আতাউর রহমান বলেন, একজন এনজিও কর্মী, এক শিশু ও এক নারী জ্বর নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আইজিএম ও সিবিসি পরীক্ষায় তাদের ডেঙ্গু ধরা পড়েছে।
টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র-৩ কোহিনুর আক্তার বলেন, এনজিও কর্মী নাঈম শুক্রবার সকালে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।