বিশেষ প্রতিবেদক::
কক্সবাজারের টেকনাফে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে দুঃস্থদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক টিটু চন্দ্র শীলের সভাপতিত্বে মেডিকেল
কর্মকর্তা ও রোগ নিয়ন্ত্রক চিকিৎসক প্রণয় রুদ্রের সঞালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী। এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ২৫০জন দুঃস্থদের মাঝে এ পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন-স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা এনামুল হক, ডব্লিউএইচও প্রতিনিধি মোহাম্মদ হাবিব উল্লাহসহ প্রমূখ।
যেসব দেওয়া হয়েছে সেগুলো হল- চাল ৪ কেজি,আলু ২ কেজি,ডাল ১ কেজি,তেল ১ লিটার , পেয়াজ ১ কেজি, চিনি আধা কেজি, খেজুর আধা কেজি, মুড়ি আধা কেজি, চিড়া আধা কেজি, শসা আধা কেজি, আয়োডিনযুক্ত লবণ ১ প্যাকেট প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে।
ইউএনও পারভেজ চৌধুরী বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে টেকনাফ হাসপাতালও সপ্তাহব্যাপী প্রচার- প্রচারণা চালিয়েছে। দুঃস্থদের মাঝে পুষ্টিকর খাবার বিতরনের মধ্য দিয়ে পুষ্টি সপ্তাহ সম্পন্ন করেছেন এটি মহতী উদ্যোগ ।