জাতিসংঘ বিশ্বখাদ্য কর্মসুচির অর্থায়নে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার(কোডেক)এর বাস্তবায়নাধীন স্কুল ফিডিং কর্মসুচির অধীনে কক্সবাজারের টেকনাফে উপজেলা পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় সম্পন্ন হয়েছে।
আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটার পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় কোডেকের প্রকল্প সমন্বয়কারি মো জিয়াউল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো আদনান চৌধুরী। বিশেষ অতিথি উপজেলা শিক্ষা কর্মকর্তা গৌর চন্দ্র দে, কুইজ প্রতিযোগিতায় বিচারকের দ্বায়িত্বে ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের(ইউআরসি ইনসট্রাক্টর)মো: মিজানুর রহমান।সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সহকারি প্রকল্প সমন্বয়কারি মো: সাইফুল ইসলাম।কুইজ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।সভা সঞ্চালনা করেন মো: নুরুল ইসলাম আকন।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকল শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।
কোডেক সূত্র জানায়, টেকনাফ উপজেলা ৬৯টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ১৮হাজার ৩৮৮ ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে ইউনিয়ন ও পৌরভা থেকে ২০৭জন ও উপজেলায় ৩২জন চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণ করেন। আজ উপজেলা পর্যায়ের ছয়টি রাউন্ডের ফলাফলের ভিত্তিতে পাঁচজন কৃতি শিক্ষার্থী প্রথম ফারদিন আক্তার কলি, দ্বিতীয় মরিয়ম ফাতেমা, তৃতীয় সাইফুল ইসলাম, চতুথ ইসমত জাহান ও আশরাফুল হক পঞ্চম স্থান অধিকার করেন।পঞ্চম রাউন্ড থেকে ছিটকে পড়েন দমদমিয়া আলো পাঠশালা শিক্ষার্থী মোঃ রাসেল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আদনান চৌধুরী বলেন, এখানে অংশগ্রহণকারী চূড়ান্ত পর্যায়ে ৩২জনই প্রত্যেকেই চ্যাম্পিয়ন। তোমরা সবাই আগামী দিনের ভবিষ্যৎ। এখন তোমাদের লেখাপড়ার সময়। ভবিষ্যতে আমার এই জায়গায় তোমাদেরকে দেখতে চাই। তোমরা অবশ্যই পারবে, চেষ্টা করবে, লেখাপড়া চালিয়ে যাবে, অবশ্যই সফল হবে। ধন্যবাদ তোমাদের। এভাবে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য কোডেক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামীতেও এ দ্বারা অব্যাহত রাখবে বলে আশা করছি।
৩০ অক্টোবর ২৩
টেকনাফ।