
কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলীর বড় সন্তান টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মাহবুব মোরশেদকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এর আগে তিনি গত ৩/৪দিন ধরে শরীরে জ্বর, ডায়েরিয়া, কিডনী জনিত সমস্যা ও পেট ব্যথায় ভুগছিলেন। স্থানীয় এমবিবিএস ডাক্তারের অধীনে তিনি চিকিৎসাধীন ছিলেন।
২৮ আগষ্ট (শনিবার) রাতে হঠাৎ অবস্থার অবনতি ঘটলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। বর্তমানে তিনি ঢাকাস্থ এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।
এদিকে অসুস্থ সাংসদ পুত্র ও সমাজ সেবক মাহবুব মোর্শেদের রোগমুক্তি কামনায় সংশ্লিষ্ট সকলের নিকট দোয়া কামনা করেছেন তাঁরই কনিষ্ঠতম ভাই তারেক মাহমুদ রনি।