
টেকনাফের ডাকাত সেলিম পুলিশের হাতে আটক হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উনছিপ্রাং বসতঘর থেকে আটক করে পুলিশ।
আটক ডাকাত সেলিম উনছিপ্রাং মৃত চফর মিয়ার ছেলো। বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাহেদ হোসেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে ডাকাত সেলিম তার ঘরে অবস্থান করছে। তাখন তার ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
স্থানীয় যুবক সাইফুল ইসলাম জানান, এই ডাকাত সেলিমের অপকর্মে বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাকে পা হারাতে হয়েছে। এই ঘটনায় মামলা হাওয়ায় আমার পরিবার ও আমি অনিরাপদ ও আতঙ্কে ছিলাম তার আটকের খবর শুনে আতঙ্ক কাটল