উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ডিগলিয়া পালং এলাকার পরিশ্রমী স্বেচ্ছাসেবক দলের নেতা বেলাল উদ্দিন। দীর্ঘ সতেরো বছর ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শের সৈনিক হিসেবে তিনি দলের জন্য নিরলসভাবে কাজ করে আসছেন।
স্বৈরাচারী হিসেবে সমালোচিত শেখ হাসিনা সরকারের আমলে একাধিকবার প্রতিহিংসার রাজনীতির শিকার হতে হয়েছে তাকে। এমনকি হারাতে হয়েছে উখিয়া সদর ডাকবাংলো এলাকায় প্রতিষ্ঠিত তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান। একপর্যায়ে পরিস্থিতির চাপে দেশ ত্যাগ করতেও বাধ্য হন তিনি।

তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় দুই মাস আগে দলীয় টানে বিদেশ থেকে নিজ এলাকায় ফিরে আসেন বেলাল উদ্দিন। ফিরে এসে ধানের শীষ প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে প্রচার-প্রচারণায় অংশ নেন।
দলকে ভালোবেসে এলাকার মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখা এই নেতা জীবনের বাকি সময় নিজ এলাকায় কাটিয়ে দিতে চান। নেটিজেনদের মতে, বেলাল উদ্দিন একজন প্রকৃত দলপ্রেমিক—যিনি বিলাসী প্রবাসজীবন ছেড়ে নিজ মাটিতে ফিরে এসেছেন রাজনৈতিক আদর্শ ও মানুষের সেবার টানে।